দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পিতা মো. আবুল কাশেমের চেহলাম শুক্রবার খুলনায় অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে খুলনা মহানগরীর মহেশ্বরপাশা বাজার জামে মসজিদসহ বেশকয়েকটি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর মহেশ্বরপাশা বাজার জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা মো. আব্দুল মজিদ জাহেদী। এ ছাড়া এলাকার বেশ কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে গরিব ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর বিকালে ইন্তেকাল করেন মো. আবুল কাশেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
ইত্তেফাক/ইউবি