কিশোরগঞ্জে বিড়ি ভোক্তা ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ

 
কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ডে রবিবার কিশোরগঞ্জ বিড়ি ভোক্তা ফেডারেশন প্রতিবাদ সমাবেশ পালন করেছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভোক্তা ফেডারেশনের মো. রাসুল উদ্দীন, মশিউর রহমানসহ অনেকে। 
 
সমাবেশে বক্তারা বলেন, যে শিল্প জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭৪ সালে কুটির শিল্প হিসেবে ঘোষণা দিয়েছিলেন, সেই শিল্পকে একটি কুচক্রি মহল ধ্বংস করার পায়তারার নেমেছে। বৈষম্যমূলক শুল্কনীতির কারণে ধুঁকেধুঁকে মরে যাচ্ছে বাংলাদেশের বিড়ি শিল্প। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলো। বেকার হচ্ছে লাখ লাখ হত দরিদ্র মানুষ। মানুষের কর্মস্থানের ব্যবস্থা করাসহ বৈষম্যমূলক শুল্কনীতি প্রত্যাহারের দাবি জানান তারা।