আটঘরিয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

 
পাবনার আটঘরিয়ায় রশিটানাটানি খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে আটঘরিয়া ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেলে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর ঈদগাঁ মাঠে চাঁদভা কুষ্টিয়াপাড়া ও চাঁদপুর গ্রামের মধ্যে রশিটানা টানি খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় চাঁদভা ও অভিরামপুর গ্রামের লোকজন কুষ্টিয়াপাড়া গ্রামবাসীকে মারপিট শুরু করে। এতে কমপক্ষে ২০ জন আহ হয়। আহতদের মধ্যে ১০ জনকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। 
 
এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি