উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ১০৪লিটার দেশীয় চোলাই মদসহ শফিকুল ইসলাম(২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের মদুনাঘাট রিলেশন পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি রাঙ্গুনিয়া উপজেলার ১নং কোদালা চা বাগানস্থ মৃত শাহেব আহমদের পুত্র। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক(এসআই) খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিমাই চন্দ্র পাল, এএসআই মোতালেব ও নুরুল্লাহকে নিয়ে শফিকুল ইসলামকে আটক করি। পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে নগরীতে পাচারের উদ্দেশ্যে সে অজ্ঞাতনামা এক মাদক ব্যবসায়ীর ১০৪ লিটার মদ অটোরিক্সায় বহন করছিল। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে মূল ব্যবসায়ী পালিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকব্যক্তিকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু