মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। রবিবার শ্রীবরদী পৌরশহরের ডাকাতিয়া বিলে জালকাটা আটাকান্দা গ্রামের যৌথ আয়োজনে সচেতন ছাত্র সংঘের উদ্যোগে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন শ্রীবরদী পৌরসভার সাবেক কমিশনার মো. শাহা আলম আকন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা কমিশনার রূপালী বেগম। বিশিষ্ট ব্যবসায়ী এরশাদুজ্জামান আরজু। অসংখ্য লাঠিয়াল ও দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেছে এ খেলা। খেলোয়াড়দের নানা শারীরিক কসরত দেখে মুগ্ধ হয়েছেন তারা।
এছাড়াও তৈলাক্ত কলাগাছ পেলা, ছোট মেয়েদের ১০০ মিটার দৌঁড়, মহিলাদের বালিশ খেলা, মাঝারি মেয়েদের দঁড়ি খেলা, বড় ছেলেদের এক কি.মি. দৌঁড়, যৌথভাবে দড়ি টানা, বড় ছেলেদের হাই জাম্প, মাঝারি ছেলেদের দৌড়, ছোট ছেলেদের দৌড় ও ময়দা খেলা। খেলা শেষে সবাইকে পুরস্কৃত করা হয়। পরিচালনায় ছেলেন মো. রমজান আলী আকন্দ ও আমিনুল ইসলাম।
ইত্তেফাক/এএম।