রাজধানীর তেজগাঁওয়ে খ্রিষ্টান বৃদ্ধা মিলু গোমেজকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-জয়নাল, পারভেজ ও নাইম। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী জয়নালকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। জয়নাল ওই বাড়ির সাবেক কেয়ারটেকার।
অর্থ ও স্বর্ণালঙ্কারের লোভে শুক্রবার সকালে ৩৮, আরজত পাড়ার বাড়িতে ঢুকে মিলু গোমেজকে গলাকেটে হত্যা করে। এ তথ্য পুলিশের তেজগাঁও বিভাগের উ্পকমিশনার বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় আহত মিলু গোমেজের স্বামী অনীল গোমেজ মহখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের খ্রিষ্টান গলির ৩৮, আরজত পাড়ার তিন তলা বাড়িতে মিলু মিলরেট গোমেজকে (৬৫) গলাকেটে হত্যা করা হয়। নিহতের স্বামী হিউবার্ড অনিল গোমেজ (৭৮) আমেরিকান দূতাবাসের স্টোর শাখার সাবেক স্টোর ম্যানেজার ছিলেন। নিহতের চার ছেলের মধ্যে ৩ জন কানাডা ও ১ জন আমেরিকা প্রবাসী। ওই ফ্ল্যাটে তারা স্বামী-স্ত্রী থাকতেন।
ইত্তেফাক/ইউবি