রাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করে আরবি ভাষা বিভাগ। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ‘বিশ্ব আরবি ভাষা দিবস’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক এফএমএএইচ তাকী, আরবি ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক, অধ্যাপক মো. নিজামউদ্দীন, অধ্যাপক একেএম শামসুল আলম, অধ্যাপক এসএম আবদুস সালামসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
 
সভায় আরবি ভাষাকে জাতিসংঘের ৬ষ্ঠ দাপ্তরিক ভাষা উল্লেখ করে বক্তারা বলেন, আরবি ভাষা ঠিকমতো রপ্ত করতে পারলে আমাদের সামনে অনেক সুযোগ রয়েছে। আরব দেশগুলো অনেক উন্নত। তাই ওই দেশগুলোতে গিয়ে কাজ করে দেশের জন্য সমৃদ্ধি বয়ে আনা সম্ভব। এক্ষেত্রে আরবি ভাষা আমাদের প্রধান হাতিয়ার হতে পারে।
 
ইত্তেফাক/রেজা