কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 
কুমিল্লায় গ্যাসের ১০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
 
জানা গেছে, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে বিজিডিসিএল কর্মকর্তারা সোমবার জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। 
 
এ সময় উপস্থিত ছিলেন বিজিডিসিএল এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও ভিজিলেন্স টিমের প্রধান রবিউল হক, কোম্পানির ইলেক্ট্রিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের ব্যবস্থাপক জসিম উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
 
ইত্তেফাক/ইউবি