দুর্নীতি রোধে আরইবি ও পিডিবিকে সমন্বিত কাজ করার পরামর্শ

 
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আরইবি ও পিডিবিকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি দূর করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
 
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
 
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক এবং সামশুল হক চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
 
বিশেষ আমন্ত্রণে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভায় যোগদান করেন।
 
কমিটি বিদ্যুতের অপচয় রোধকল্পে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
 
সভায় উন্নয়নের চালিকা শক্তি হিসেবে টেকসই ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য মানসম্পন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয়া হয়। বাসস
 
ইত্তেফাক/কেকে