ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে ১৬ ডিসেম্বর রাতে পেট্রোলবোমা হামলার ঘটনায় মামলা হয়েছে।
রবিবার রাতে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অন্তর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ।
এদিকে দলীয় নেতা-কর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতারা।
ইত্তেফাক/ইউবি