বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

 
বাগমারা উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সোমবার বিকেলে ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
 
পরে গোডাউন মোড় এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করে। 
 
তারা হলেন- দেউলা গ্রামের তফিকুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩২), আব্দুস সাত্তারের ছেলে সাজেদুর রহমান (২৮), দরগামাড়িয়া গ্রামের মুন্টু প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩২) এবং চাঁনপাড়া মহল্লার মৃত ফারাজ আলীর ছেলে দারাজ (৪৫)।
 
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনানোর চেষ্টা করায় পুলিশ বিএনপির মিছিল থেকে ৪জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
 
ইত্তেফাক/আরকেজি