প্রতিবন্ধী কিশোরীর স্বপ্ন সত্যি করল মেসি ও বার্সা

সিরিয়ান প্রতিবন্ধী কিশোরী নুজিন দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফুটবলার লিওনেল মেসি ও তার সতীর্থদের করবে সে। নুজিনের সে লালিত স্বপ্ন সত্যি করেছেন ফুটবলা তরকা লিওনেল মেসি ও বার্সেলোনা। টিম বার্সার এক আমন্ত্রণে তার সেই স্বপ্ন সত্যি হয়।
 
জানা যায়, সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পো থেকে দুই বছর আগে নুজিন ও তার বোন নাসরিন পশ্চিম জার্মানির কোলোগ্নিতে পালিয়ে আসেন। সেখানকার একটি আশ্রয় কেন্দ্রে বোনকে নিয়ে বসবাস করছেন সেরিব্রাল পালসিদে আক্রান্ত নুজনিন। অসুস্থতার জন্য হুইলচেয়ারে কাটছে তার জীবন। নুজিন বার্সেলোনার একজন অন্ধভক্ত। স্প্যানিশ ক্লাবটি এ কথা জানার পর দুই বোনকে স্পেনে এসে সেল্টাভিগো খেলা উপভোগ করার সুযোগ করে চমকে দেয়ার আয়োজন করে।
IMG0
মাসখানেক আগে টিম বার্সেলোনা আমন্ত্রণ জানায় নুজিন ও নাসরিনকে। এর পর ৫ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুই বোন পৌঁছেন খেলার মাঠে।অবশেষে মাঠে বসে সেল্টাভিগোর বিপক্ষে বার্সেলোনা তারকাদের একটি ম্যাচ দেখেন নুজিন ও নাসরিন। পরে মেসি ও তার সতীর্থদের সঙ্গেও দেখা করেন তারা।জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তত্বাবধানে থাকা নুজিন আরবি ভাষা ছাড়াও ফ্রেঞ্চ, ইংলিশ ও জার্মান ভাষায় কথা বলতে পারেন।
IMG1
মেসিকে দেখার অনুভূতি সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সকে নুজিন বলেন, মেসির চেহারা বাচ্চাদের মতো, যদিও তার বয়স ৩০ বছর। আমি মেসিকে বলব- তুমি বড় হও। কারণ আমি তাকে ২০০৭ সাল থেকে জানি।  নুজিনের বিশ্বাস, একদিন সত্যিই পৃথিবী শান্তির জায়গা হবে।
 
ইত্তেফাক/রেজা