প্রয়াত বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেজবানে পদদলিত হয়ে হতাহতদের দেখতে গিয়ে অজোরে কাঁদলেন ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পিতা হারানোর শোকই এখনো কাটিয়ে ওঠতে পারেননি তিনি। এর মধ্যে বাবার কুলখানি উপলেক্ষে আয়োজিত মেজবানে গিয়ে পদদলিত হয়ে মানুষের হতাহতের ঘটনায় শোকে মুহ্যমান নওফেল।
সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হতাহতদের দেখতে ছুটে যান আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। নওফেলের সঙ্গে আওয়ামী লীগের নেতারা ছিলেন সেখানে।
এ সময় হতাহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। একই সঙ্গে তাদের পাশে থাকার কথা বলেন শোকে কাতর মহিউদ্দিনপুত্র।
অমুসলিমদের জন্য রীমা কমিউনিটি সেন্টারে আয়োজিত মেজাবানে মানুষের হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়। আহত হন অর্ধশতাধিক।
গত ১৪ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবিএম মহিউদ্দিন চৌধুরী।
ইত্তেফাক/ইউবি