প্রাথমিক জাতীয় হকি দলের অনুশীলন আজ সকাল ৭টায় হকি স্টেডিয়ামে শূরু হবে। দুই বেলা অনুশীলন হবে কিনা সেটা এখনও নিশ্চিত না। কারণ দুই বেলা মাঠ পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। কারণ প্রথম বিভাগ হকি লিগ হবে এবং ক্লাবগুলোর দুই বেলা অনুশীলন রয়েছে।
প্রাথমিক জাতীয় দলে ডাক পাওয়া ৩৫ খেলোয়াড়দের মধ্যে গতকাল বিকালে হকয়েখ জন ছাড়া বাদবাকি সবাই রিপোর্ট করেছেন বলে জানিয়েছেন দলের কোচ মাহবুব হারুন। তিনি জানিয়েছেন বিকেএসপির কয়েকজন খেলোয়াড় আসেনি। ওরাও এসে যাবে। ৩৫ খেলোয়াড়ের মধ্যে ৯ জন রয়েছেন জার্মানিতে। ঢাকায় যারা অনুশীলন করবেন তাদের সাথে জার্মানীতে অবস্থানরত খেলোয়াড়দের পারফরম্যান্সও যাচাই করা হবে। যারা টিকবেন তরা জার্মানিতে থেকে যাবেন। বাকি খেলোয়াড়রা ঢাকা হতে জার্মানী যাবেন অনুশীলন করতে এবং প্রস্তুতি ম্যাচ খেলতে।
আজ সকালে হকি খেলোয়াড়দের অনুশীলনে যাবেন জাতীয় দলের সাবেক জার্মানী কোচ গের্হাড পিটার। তিনি জার্মানির খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্সের খবর নিয়ে ঢাকায় এসেছেন।