মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুইজন আটক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এহসানুল হক মন্টু (২৯) ও ইমরান খান (২৫) নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ৯টার দিকে শহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকা থেকে ৭৪ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা মন্টুকে আটক করা হয়। অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের গোহাটা থেকে ১৩ পিচ ইয়াবাসহ ইমরাণকে আটক করা হয়।

মন্টু উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা। তিনি মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। ইমরান শহরের দক্ষিন বন্দর এলাকার জামাল খানের ছেলে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন  জানান, গোপন সংবাদ পেয়ে পৌর শহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এহসানুল হককে ও দক্ষিণ বন্দর গোহাটা এলাকা থেকে ইমরানকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে মোট ৮৭ পিস ইয়াবা উদ্ধার  করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে বলে তিনি জানান ।

ইত্তেফাক/নূহু