চোখের ভেতর থেকে বের হলো জীবন্ত মৌমাছি

তাইওয়ানে এক মহিলার চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তাররা আবিষ্কার করেছেন যে তার চোখের ভেতরে চারটি জীবন্ত মৌমাছি ‘বসবাস করছে’। তাইওয়ানে এরকম ঘটনার কথা আগে কখনো শোনা যায় নি।

এই মহিলার নাম মিজ হে, বযস ২৮। তিনি তার এক আত্মীয়ের কবর থেকে আগাছা পরিষ্কার করছিলেন, সে সময় বাতাসের ঝাপটায় মৌমাছিগুলো তার চোখের ভেতর ঢুকে যায়। মহিলা ভেবেছিলেন, তার চোখে ধুলো পড়েছে। ফুয়িন হাসপাতালের ডাক্তার হং চি তিং বিবিসিকে বলেন, তিনি পাঁচ মিলিমিটার লম্বা পতঙ্গগুলোকে টেনে বের করে আনার পর নিজেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তাইওয়ানের টিভিতে মৌমাছিগুলোর ছবি দেখানো হয়েছে।