ঢাকার কেরানীগঞ্জে লেগুনার ছাদ থেকে পড়ে মো. পিন্টু মিয়া (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. পিন্টু মিয়া নয়াবাজারের একটি লেদ কারখানায় কাজ করতেন। রাতে বাড়ি ফেরার পথে লেগুনাটি ব্রাহ্মনকিত্তা গদাবাগ সেতু সংলগ্ন আঞ্চলিক সড়কে পৌঁছলে ভাঙা রাস্তায় অনেক ঝাকুনিতে ছাদ থেকে পড়ে যান পিন্টু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম।