সুস্থ হয়েছেন দালাই লামা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বুকের সংক্রমণজনিত অসুস্থতা থেকে আরোগ্য লাভের পর এখন তিনি অনেকটা ভালো বোধ করছেন। নয়াদিল্লির হাসপাতাল থেকে আজ ছাড়া পেতে পারেন তিনি। বৃহস্পতিবার তার মুখপাত্র একথা জানান।

৮৩ বছর বয়সী এ বৌদ্ধ ধর্মগুরুকে মঙ্গলবার ভারতের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তার অপর এক সহকারী জানান, ‘হালকা কাশি’ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি একদিকে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা এবং অপরদিকে বেইজিংয়ের কাঁটা। দালাই লামার ব্যক্তিগত মুখপাত্র তেনজিন তাকলহা বলেন, তার সার্বিক বিশুদ্ধচিত্ততা ও মানসিক অবস্থা খুবই ভাল। এখন চিকিত্সা চলায় তিনি ভালো বোধ করছেন এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তাকলহা আরো বলেন, ‘সকালে তিনি তার স্বাভাবিক নিয়ম পালন ও কিছুটা হালকা ব্যায়ামও করেন। তবে তিনি সুস্থ হলেও তার ওষুধের কোর্স চলবে।  — এএফপি