চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা সিকদার বাড়ী এলাকায় সোমবার বিদ্যুত্ষ্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল হোসেন (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী এবং শনিবার একই ইউনিয়নের আলী সিকদার পাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তোহিদুল ইসলাম রানা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থী মো. মোজাম্মেল হোসেন প্রবাসী মো. ফজলুল হকের পুত্র এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো। আর তোহিদুল ইসলাম আলী সিকদার পাড়ার নুরুল হকের পুত্র।
জানা গেছে, শিক্ষার্থী মোজাম্মেল হোসেন ঐ দিন সকালে তার বাড়ির পাশের আঙিনায় গাছের টিলা কাটতে থাকে। হঠাৎ অসাবধানতার কারণে বৈদ্যুতিক তার থেকে শক লেগে মোজাম্মেল গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে তোহিদুল ইসলাম রানা রাতে পিকনিক স্পট আলোকিত করতে বৈদ্যুতিক খুঁটি থেকে লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পষ্ট হয়ে মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম।