প্রধান কোচকে বরখাস্ত করলো গালাতাসারে

সব ধরনের প্রতিযোগিতায় শেষ চারটি ম্যাচে তিনটিতেই পরাজিত হওয়ায় প্রধান কোট ইগর টুডোরকে বরখাস্ত করেছে তুরষ্কের ক্লাব গালাতাসারে। ফেব্রুয়ারিতে ইয়ান ওলডের স্থানে গ্যালাতাসারের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন জুভেন্টাস ও ক্রোয়েশিয়ার সাবেক ডিফেন্ডার টুডোর। কিন্তু তার অধীনে গ্যালাতাসারে গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে লীগ শেষ করে। 
 
ইয়েনি মালাতাপোরের বিপক্ষে রবিবার ২-১ গোলে হারের ম্যাচই ছিল ৩৯ বছর বয়সী টুডোরের শেষ ম্যাচ। লিগ কাপে দ্বিতীয় সারির দল সিভাস বেলেডিয়েসপরের বিপক্ষে পরাজয়টা ছিল সবচেয়ে হতাশার। যদিও দুই রাউন্ড মিলিয়ে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে গালাতাসারে। ২০বারের চ্যাম্পিয়নরা সুপার লিগে টেবিলে ইস্তাম্বুল বাসাকশেইয়ের থেকে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে শেষ সাতটি লিগ ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হবার খেসারত দিতে হলো টুডোরকে। 
 
জুলাইয়ে দল ছাড়ার আগে নেদারল্যান্ডের তারকা ওয়েসলি স্নেইডারও টুডোরের সমালোচনা করে গেছেন। তার পছন্দের খেলোয়াড় দিয়ে দল চালানো হতো বলে অভিযোগ করেছেন স্নেইডার।
 
ইত্তেফাক/কেআই