ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ আজ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী তানিয়া বেগম (২২) উপজেলার পৌর এলাকায় দূর্গাপুর গ্রামের প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।
 
জানা গেছে, সোমবার রাতের খাবারের পর নিজের ঘরে ঘুমাতে যান তানিয়া। মঙ্গলবার সকালে তার ঘরের দরজা না খোলায় শ্বশুর বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
 
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

ইত্তেফাক/এএম।