মুরাদনগরে ৩৬টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

 
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩০৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণার পর্যায়ে পৌঁছে গেছে। অথচ এসব ভবন অপসারণ না হওয়ায় বছরের পর বছর ঝুঁকি নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে প্রায় ১২ হাজার কোমলমতি শিক্ষার্থী।
 
উপজেলার শিক্ষা অফিসের তথ্যমতে, ৩৬টি বিদ্যালয় ভবন বেশি ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়গুলো হলো, কৃষ্ণপুর, ঘোড়াশাল (উত্তর), কৃষ্ণপুর (দক্ষিন), রামপুর (দক্ষিন), কুড়ারপাড়, সোনারামপুর, কাজিয়াতল (উত্তর), কাজিয়াতল (দক্ষিন), খাপুড়া, হিরাকাশী, রাজাবাড়ী, হায়দরাবাদ, ইসলামপুর, বল্লভদী, সাতমোড়া, জানঘর, বৃষ্ণপুর, পূর্বধৈইর, কামাল্লা (পশ্চিম), সাহেবনগর, বড়ইয়াকুড়ি, নরসিংহপুর, গাংগাটিয়া, রহিমপুর, নবীপুর, রামপুর উত্তর, হারপাকনা, মোকলেশপুর, কামারচর, দেওড়া দক্ষিন, ফুলঘর, গনিপুর, করিমপুর, পূর্ব জাঙ্গাল, পাহাড়পুর উত্তর ও জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুব আলম বলেন, উপজেলায় প্রায় ৫০টি ভবন পরিত্যক্ত ঘোষণার পর্যায়ে রয়েছে। যে প্রতিষ্ঠান আমাদের লিখিতভাবে জানিয়েছে তা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।