বিজয় দিবস উপলক্ষে খুলনা জেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর হেলাতলা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল আহমেদ চন্দন।
বক্তব্য রাখেন মহানগর জেপির সভাপতি এসএম রাশিদা করিম, সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহমেদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, শেখ নজরুল ইসলাম, এসএম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাজহার-উল-ইসলাম, আয়শা বেগম মালা, আবুল হোসেন, অর্থ সম্পাদক ইশহাক আলী মোল্লা, প্রচার সম্পাদক আনিসুর রহমান পলাশ, কৃষি সম্পাদক হরবিলাষ ঢালী, শ্রম সম্পাদক নিরাজ আল মামুন, মিনহাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, শাহজামাল, ইব্রাহিম হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম জিয়াউল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক এসএম পারভেজ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল রাজ্জাক, যুগ্ম সম্পাদক ডা. বেল্লাল হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক আসমা সিদ্দিকী সুমি, আলতাফ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি