বরিশালে দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার বিতরণ

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে বরিশাল বিভাগের দুর্নীতি প্রতিরোধ কমিটির মধ্যে শ্রেষ্ঠ জেলা বরিশাল ও শ্রেষ্ঠ উপজেলা প্রথম ভা্লারিয়া, দ্বিতীয় গলাচিপা ও তৃতীয় গৌরনদী নির্বাচিত হওয়ায় মোট ৪০ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।