চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলার আসামি চবি সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসনের মুক্তির দাবিতে চলমান অনিদিষ্টিকালের অবরোধ প্রত্যাহার করেছেন হত্যা মামলার আসামিরা। আজ মঙ্গলবার দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মামলার আসামি মো. আলমগীর টিপু।
তিনি বলেন, উপাচার্য আজ সকালে স্বরাষ্টমন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি এটি হত্যাকাণ্ড কিনা, নিরপরাধ কাউকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি হয়েছে কিনা ও এটি হত্যাকাণ্ড হলে প্রকৃত আসামিদের আইনের আয়ত্তায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার আশ্বাস দিলে আমরা অবরোধ প্রত্যাহার করে নেই।
একই সঙ্গে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিল, ২১ তারিখ মানববন্ধন ও সমাবেশ, ২৫ তারিখ বিভাগীয় কমিশনার, ডি ই জি জেলা প্রশাসক, পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি, ২৬ তারিখ কালো পতাকা মিছিল ও ২৭ তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মাবনবন্ধন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এসময় হত্যা মামলার আসামি সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম, সহ-সভাপতি আব্দুল মালেক, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরমান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে