‘সীমান্ত চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ-ভারতের সম্পর্কে নতুনমাত্রা’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্যদিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কে যে অবিশ্বাস ও সংশয়ের দেয়াল ছিল সেটি ভেঙে গেছে। এখন দু’দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হয়েছে। 
 
আজ মঙ্গলবার কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এ কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, যেভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে ঠিক একইভাবে তিস্তা চুক্তিরও হবে। 
 
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে যে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের জনগণ সে দিকে তাকিয়ে আছেন এবং সবকিছুই আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। এসময় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই