সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে মঙ্গলবার বিকালে বিদ্যুতায়িত হয়ে দুই শিশু মারা গেছে। তারা হলো- ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাহরিয়া (৭) ও দড়ি তাজপুর গ্রামের সেজ্জাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৬)।
ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীরব জানান, প্রতিবেশী শাহীন মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগের তারের সাথে লেগে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পরে। ওই দুই শিশু খেলতে খেলতে ওই বেড়া স্পর্শ করলে দুইজনেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি