২০০ লিটার চোলাই মদসহ আটক ২

 
রাজশাহীর তানোরে ২০০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে বিশেষ অভিযানে পুলিশ দুটি স্থানে হানা দেয়। 
 
তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তানোর পৌর এলাকার তালন্দ সোমাসপুর ও উপজেলার চিমনা গ্রামে পুলিশ অভিযানে নামে। সোমাসপুর গ্রাম থেকে বুইদা এলাইচের (৩৮) বাড়ি থেকে ১৮০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। অপর দিকে চিমনা গ্রামের আমিনুলের (৩৯) বাড়ি থেকে এসআই সাইফুল ২০ লিটার চোলাই মদসহ তাকে আটক করেন।  
 
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু প্রভাবশালী মহল ওই আটককৃত ব্যক্তিদের মদ তৈরিতে সহয়তা করেন। তারা নিজেরাও মদ পান করেন। তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি