আনসারাল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার রাতে ইবারদীস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারাল্লাহ বাংলা টিম) দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
 
তারা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জাহিদুল ইসলাম ওরফে কাওসার (৩২), গাইবান্ধার মো. মশিউর রহমান ওরফে জীবন (২৮)।
 
ইত্তেফাক/আরকেজি