‘ইন্সপেক্টর নটি.কে’ শিরোনামের সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। সিনেমাটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়ার কথা শোনা যাচ্ছে। জানা গেছে আগামী ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে।
কলকাতার নির্মাতা অশোক পাতি পরিচালিত এ সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে ইতালিতে। ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর এ সিনেমার টাইটেল গান ইউটিউবে প্রকাশ করা হয়।
গানটি লিখেছেন রাজা চন্দ। শুদ্ধ রায়ের সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। গানে জিৎকে ইন্সপেক্টরের বেশে দেখা গেছে। তাকে গানে বাবা-মায়ের সঙ্গে নাচতেও দেখা গেছে।
অ্যাকশন ও কমেডি ঘরানার ছবিএই ছবিতে জিৎ-ফারিয়া দুজনকেই পুলিশের চরিত্রে দেখা যাবে। এর আগে এই জুটি ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন।
ইত্তেফাক/আনিসুর