বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আলী হোসেন (৩৭) ও শাহ আলম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
নন্দীগ্রাম থানা থেকে আজ বুধবার সকাল ১০টার দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত আলী হোসেন উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে ও শাহ আলম পৌর এলাকার ওমরপুর সড়ক পাড়ার খলিল উদ্দিনের ছেলে।
নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার উপপরির্দশক মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জামান