মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মাদারীপুর মডেল থানার পুলিশ বৃহস্পতিবার তানজিলা আক্তার মুক্তা (২২) নামের এক গৃহবধূর লাশ সদর হাসপাতাল থেকে উদ্ধার করেছে। বুধবার রাতে কতিপয় ব্যক্তি মুক্তাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

মুক্তার স্বামী মাসুদ সরদার জানান, মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর গ্রামের মনির সরদার কিছুদিন যাবত্ মুক্তাকে নানাভাবে প্রলোভন দেখিয়ে আসছিল এবং প্রায়ই সে মোবাইল ফোনে কথা বলতো।

মুক্তার ছোটো বোন সুমি জানান, মনির সরদার ও ইতিকে আটক করা হলেই ঘটনার সত্যতা বেড় হয়ে আসবে।