তাড়াশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 
সিরাজগঞ্জের তাড়াশে জনাব আলী (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
জনাব আলী উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামের জসমত আলীর ছেলে।
 
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর রহমান জানান, দুটি প্রতারণা মামলায় সাজা হওয়ার পর থেকে জনাব আলী দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কর্ণঘোষ গ্রামে অভিযান চালায়। দৌড়ে পালানোর সময় বিস্তীর্ণ মাঠের মধ্য থেকে গ্রেফতার করা হয় তাকে। আজ বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান