ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল আলম এমএসসিকে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার দুপুরে সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। 
 
মামলায় অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদৎ হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিদনী ইসলাম, সহ-সম্পাদক ইমন ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাব্বী। 
 
শহরের পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামের দায়ের করা মামলার এজহারে বলা হয়, গত ১৬ ডিসেম্বর সকালে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও তার কর্মী-সমর্থকরা ফুলেল শ্রদ্ধা জানাতে দক্ষিণ মৌড়াইল এলাকার ফারুকী পার্কস্থ স্মৃতি সৌধে যান।  সেখানে জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জহিরুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় জহিরকে রক্ষা করতে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এগিয়ে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করেন।
 
 
ইত্তেফাক/ইউবি