যশোরের শার্শায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে দৈনিক সংগ্রাম পত্রিকার শার্শা প্রতিনিধি আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) নিহত হয়েছেন।
এ সময় সাংবাদিক আনোয়ার হোসেন (৫০) মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে শার্শার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শার্শা থানার (উপ-পরিদর্শক) এসআই মামুনুর রহমান বলেন, ‘সাংবাদিক আনোয়ার হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শার্শা থেকে নিজবাড়ি বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়।এ সময় ঘটনাস্থলেই সাংবাদিকের স্ত্রী সেলিনা আক্তার মারা যান এবং সাংবাদিক আনোয়ার হোসেন মারাত্মক আহত হন।
ইত্তেফাক/ইউবি