সুজানগর থানা পুলিশ বুধবার রাতে নয়জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং আটজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত। গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার রামজীবনপুর গ্রামের সোহরাব প্রামাণিক, চরতারাপুর গ্রামের রুবেল হোসেন, দুর্গাপুর গ্রামের রওশন আরা, রিপনা খাতুন, রাহেনা খাতুন, শরীফুল ইসলাম, মনজু হোসেন ও শিপন হোসেন।