জাজিরা থেকে এক হাজার ইয়াবা জব্দ

শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

বৃহস্পতিবার জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল হক খানের নেতৃত্বে জাজিরা উপজেলার মহর আলী সিকদার কান্দি গ্রামে সুমন সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে।

 এ ব্যাপারে পরিদর্শক মো. এমদাদুল হক খান বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করেছেন।