প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে: এমপি মনির

 
আগামী ৩১ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার ঝিকরগাছায় প্রচার মিছিল শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
মনিরুল ইসলামের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
IMG0
মনিরুল ইসলাম বলেন, ‘জনবান্ধব, শিক্ষাবান্ধব, মমতাময়ী মা, জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আসছেন। তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন। আমরা তাকে কিছুই দিতে পারিনি। এবার আমরা জননেত্রীকে দেখিয়ে দিতে চাই; যে ঝিকরগাছা আওয়ামী লীগ কতটা শক্তিশালী।’ 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, সাবেক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক শাহীন উল কবির, যুবলীগ নেতা ইলিয়াছ মাহমুদ, লোটাস জোহা প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি