শ্রীলঙ্কাকে ১৮১ রানের টার্গেট দিল ভারত

 
কটকের বারাবটি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৮১ রানের টার্গেট দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ভারত। 
 
বুধবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। পঞ্চম ওভারের শেষ বলে ম্যাথিউজের বলে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। ১৩ বলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন তিনি। লোকেশ রাহুল মারমুখী মেজাজেই খেলতে থাকেন। রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করে নুয়ান প্রদীপের বলে আউট হন শ্রেয়স। ২০ বলে ২৪ রান করেন তিনি। এরপর ৪৮ বলে ৬১ রান করে পেহেরার বলে আউট হন রাহুল। ধোনি ২২ বলে ৩৯ ও মনীষ পান্ডে  ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৮০ রানে শেষ হয় ভারতের ইনিংস।
 
ভারতের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ হারের পর এবার টি-২০ সিরিজে শুরু করল শ্রীলঙ্কা। ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, দীনেশ কার্তিক, মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, জয়দেব উনাদকাট ও যুজবেন্দ্র চাহল। শ্রীলঙ্কা দল- উপুল থরঙ্গা, নিরোশন ডিকওয়েলা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুণরত্নে, থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শনাকা, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়, বিশ্ব ফার্নান্দো ও নুয়ান প্রদীপ।
 
ইত্তেফাক/ইউবি