মধুখালীতে মেছো বাঘ আটক

বৃহস্পতিবার সকালে মধুখালীর বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামের জনতা একটি মেছো বাঘ আটক করেছে। পরে বাঘটি স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বলেন, চাঁনপুর এলাকায় জনতার ধাওয়া খেয়ে মেছো বাঘটিকে গাছে উঠে যায়। এসময় তাত্ক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে উপজেলা বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ওই এলাকায় গিয়ে তাদের সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করে উপজেলায় নিয়ে আসে।