রাজশাহীতে পরীক্ষার্থীর আত্মহত্যা

বুধবার রাতে রাজশাহীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম ইব্রাহিম হোসেন। সে রাজশাহী মহানগরীর ডাশপুকুর এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে। ইব্রাহিম এবারের এইচএসসি পরীক্ষায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে অংশ নিচ্ছিলো।

ইব্রাহিমের বন্ধু সৌরভ শেখ জানান, ১০ এপ্রিল অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা ভালো হয়নি বলে জানিয়েছিলো ইব্রাহিম। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। এদিকে ইব্রাহিমের আত্মহত্যার ঘটনার সুষ্ট তদন্ত দাবি জানিয়েছেন তার বাবা ফিরোজ আহম্মেদ।  বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইব্রাহিমের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।