ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের ডুবরিরা দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিখোঁজ ক্রেন ড্রাইভার মো. শাহ আলমের (৪৫) লাশ উদ্ধার করে। অপর এক শ্রমিকের লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাত্ক্ষণিকভাবে ভাসমান অবস্থায় পাওয়া এই শ্রমিকের লাশের নাম-পরিচয় জানাতে পারেনি।