চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় কিশোর নিহত

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম আলিউল(১৮)। সে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর মীরের চরা গ্রামের আব্দুল করিমের ছেলে।

সদর থানার ওসি(অপারেশন) ইদ্রিস আলী জানান, আলিউল মোটরসাইকেলযোগে কালিনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় কালিনগর বকরিপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।