মহেশপুরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তারা হলো উপজেলার উজ্জ্বলপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে হাসি (৩) ও খুশি (৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসি ও খুশি এবং প্রতিবেশী জাহিদ হাসানের মেয়ে জান্নাতুল (৩) বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসি ও খুশিকে মৃত ঘোষণা করেন। জান্নাতুল চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি