সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ আটক ৪৪

 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৮ জন, দেবহাটা থানা ৪ জন ও  পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে