রাজশাহীর তানোরে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। গত সাত দিন ধরে পুলিশ ওই ছাত্রীর কোন সন্ধান করতে পারেনি। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শরিফুল ইসলাম তানোর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেছেন, থানায় সাধারণ ডায়েরীর পর পুলিশ তাকে উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। বিভিন্ন স্থানে সোর্স লাগানো হয়েছে।
জানা গেছে, তানোর উপজেলা কলমা ইউনিয়নের রামনাথপুর গ্রামের জনৈক বাসিন্দার কন্যা ও কলমা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী (১৫) গত ১৪ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিখোঁজ হয়। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করে এখানো কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু