অভ্যন্তরীন সকল বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করার আহ্বান জানিয়েছেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মনিরুল ইসলাম বলেন, মানবতার মা, জনবান্ধব, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আসছেন। তিনি আমাদেরকে উন্নয়নের বার্তা দিবেন। আমরা সকলে জনসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তার স্বাক্ষী হতে চাই।
তিনি আরো বলেন, ৩১ ডিসেম্বর যশোরের স্টেডিয়ামে উপস্থিত হয়ে আমরা প্রধানমন্ত্রী দেখিয়ে দেবো আমরা গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে।
এ সময় এমপি মনির বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরেন।
হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আছাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক শাহিন-উল-কবির, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, যশোর কৃষকলীগের সদস্য আকবার হোসেন জাপানি, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার হেলাল উদ্দিন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বজলুর রহমান বজলু, ৫নং ওয়ার্ড মেম্বর আতিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার এনামুল কবির।
ইত্তেফাক/নূহু