গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

 
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে
 
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন জুয়েল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
গোদাগাড়ী থানার ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/জামান