বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দ্বৈরথ হবে আগামীকাল শনিবার। যেখানে বিশ্বের অন্যতম দুই সেরা দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে। মর্যাদার লড়াই এই এল ক্লাসিকোর অন্যতম আকর্ষণ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই।
তবে সেই দ্বৈরথ এবারের এল ক্লাসিকোতে মুখোমুখি লড়াই নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইনজুরির কারণে পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে নাও দেখা যেতে পারে। সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো ম্যাচের আগে রোনালদো মূল স্কোয়াডের সঙ্গে অনুশীলন করেননি। তাকে আলাদা করে অনুশীলন করতে দেখা গেছে।
IMG0
ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালে চোট পান রোনালদো। এরপর গত সপ্তাহে কয়েকদিন তাকে অনুশীলনে দেখা যায়নি। এরপর বৃহস্পতিবার তিনি অনুশীলনে যোগ দেন, তবে মূল স্কোয়াডের সঙ্গে নয়। তিনি একাই অনুশীলন করেছেন বলে রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে জানা গেছে। তাই পরিপূর্ণ ফিটনেস নিয়ে এই ম্যাচে খেলার ব্যাপারে অনেকে সংশয় প্রকাশ করেছেন।
ইত্তেফাক/কেআই