নিজেদের বিভেদ ভুলে এক সঙ্গে কাজ করতে হবে: আসাদুজ্জামান খান

 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আর এজন্য নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে এক সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।  
 
তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে একটি হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতিকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় এসব কথাগুলো বলেন। 
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী শওকাত ওসমান, কাজী এহসানুল হক সন্টু, আলম হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি